মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

শেয়ার করুন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করেঅপ সাংবাদিকতা বন্ধ করতে হলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। এর জন্য অবশ্যই একটি আইনদরকার রয়েছে। আশার কথা হচ্ছে এই আইন তৈরীর কাজটি এগিয়ে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরো বলেন, সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করলে সাংবাদিকতা মানবৃদ্ধি পাবে। এতে অপ সাংবাদিক, চাঁদাবাজী মতো ঘটনা বন্ধ করতে সহায়ক হবে। প্রেস কাউন্সিলের প্রধানত কাজ সাংবাদিকদেরমান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরী করা।

এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরীর কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরী হওয়ামানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটা শেষ করতে সকলের সহযোগিতাচেয়েছেন তিনি।

২০০৫ সাল থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য করে চেয়ারম্যান বলেন, এইআইন অবশ্যই সাংবাদিক বান্ধব। সকলের সাথে আলোচনা করেই এই আইনটি করার কাজ এগিয়ে চলছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম বলেন, সাংবাদিকতার জন্য কক্সবাজারঅত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকার বাইরে এটা নানাভাবে আলোচিত একটি শহর। ফলে ঢাকার মতো এখানে ক্ষেত্রেও প্রসারিত হচ্ছে।

তিনি ডাটাবেজ তৈরীর কাজটি ঐতিহাসিক মন্তব্য করে বলেন, এই ডাটাবেজ তৈরী হলেই সাংবাদিকতা পেশাগত মান অনেকউচ্চতায় পৌঁছে যাবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, বিএফইউজের সাবেক সদস্য এডভোকেট আয়াছুর রহমান,বিএফইউজের সদস্য আবদুল কুদ্দুস রানা প্রমুখ।

শেয়ার করুন