মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সত্যপ্রিয় মহাথেরে তাঁর কর্মের মাঝে বেঁচে থাকবেন : এসপি মাসুদ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথেরের মৃতদেহে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। শুক্রবার ৪ অক্টোবর রাতে রামু সীমা বিহারে গিয়ে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এসময় গণমাধ্যমকে বলেন, পৃথিবীর সব জ্ঞানী গুনী ও মনিষীগণ সবসময় নন্দিত হন। সেরকম পন্ডিত সত্যপ্রিয় মহাথেরেও তাঁর কর্মজীবনে দীর্ঘ পথ পরিক্রমায় সৌরভে, গৌরবে সমুজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর কর্মের মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন। তিনি কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। এরপর এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম শোক বইতে মন্তব্য করেন। এসময় পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য ।

শেয়ার করুন