মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শোকের মাসে মহেশখালীতে ছাত্রনেতা আনোয়ারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ শোকের মাস আগস্ট মাস। আগস্ট এর ১৫ তারিখ মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।যার কারনে প্রতিবছর বাংলাদেশে সম্মানের সাথে শোক দিবস পালন করা হয়।

এই শোকের মাসে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদের ছোট ভাই আনোয়ার হোসাইন শোকের মাসে অসহায় ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা, এতিম খানায় দোয়া ও মিলাদ মাহফিল এবং দারিদ্র রোগিদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

এরই ধারায় ২৮ আগস্ট বুধবার মহেশখালীতে এতিম খানায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন ছাত্রনেতা আনোয়ার হোসাইন। একই দিনে এতিম খানায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং অসহায় রোগীদের মাঝে অর্থ বিতরন করেন।

মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম এর সাথে।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মহেশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। পরে, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি- সম্পাদক, যুবলীগের সভাপতি সম্পাদক, কৃষকলীগের সভাপতি সম্পাদক সহ মহেশখালীর আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন