মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

শিক্ষা ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই-তৈয়ব উল্লাহ চৌধুরী

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই বলে জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত- সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকেলে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।
ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন,  গর্জনিয়ার বিশিষ্ট সমাজসেবক ইচকানদার মির্জা। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক সংবাদ ও আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী এবং ইউপি সদস্য কামাল হোসেন।
গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম, ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো.ইউছুপ, টুর্ণামেন্টর উদ্যেক্তা জয়নাল আবেদীন, মো.ইসমাঈল হোসেন, আবু বক্কর, জসিম উদ্দিন হেলালী, মিজবাহ উদ্দিন, মহিউদ্দিন, সাহাব মিয়া প্রমূখ।
এদিকে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় হাবিবুল্লাহ টাইগার একাদশকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টাইমবাজার খেলোয়াড় একাদশ। গোল দুটি করে শেষ মুহুর্তেও দলকে এগিয়ে রাখেন, দেলোয়ার আর জিয়াউল করিম।
টুর্ণামেন্ট সেরা হন পশ্চিমবোমাংখিলের মহিউদ্দিন। টাইমবাজার খেলোয়াড় একাদশের লোকমান কবির সেরা গোলরক্ষক এবং একই দলের মিজানুর রহমান ম্যাচ সেরা নির্বাচিত হন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য: ফাইনাল খেলা পরিচালনা করেন কচ্ছপিয়ার অন্যতম ক্রীড়াব্যক্তিত্ব কামরুল আহসান সোহেল, ওমর ফারুক ও গর্জনিয়ার আবু সুফিয়ান।

শেয়ার করুন