মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাবুর শুভেচ্ছা বিনিময়

শেয়ার করুন

আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী মঙ্গলবার দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে মো. মাহাবুবুর রহমান চৌধুরী যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সিরাজুল মোস্তফা, শিক্ষাবিদ ছৈয়দ আহমদকে সালাম জানান। এরপর তিনি হাভার্ড কলেজ, কক্সবাজার সিটি কলেজ শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

সন্ধ্যায় কক্সবাজার শহরের বঙ্গবন্ধু সড়ক ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু সড়ক ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশন সাধারণ সম্পাদক আবুল হাসেম, লালদিঘি মসজিদ কমিটির সদস্য প্রফেসর এনামুল হক, সমাজ কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, লালদিঘি জামে মসজিদ কমিটির সহ সভাপতি ওবায়দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন।

এছাড়া কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী মাবু।

শেয়ার করুন