মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

শহরে মোটরসাইকেল চালককে পিঠিয়ে রক্তাত্ত করল ট্রাফিক পুলিশ

শেয়ার করুন

কক্সবাজার শহরে জাবেদ হোসেন নামে এক মোটরসাইকেল চালককে পিটিয়ে রক্তাত্ত করেছে ট্রাফিক পুলিশ।

শনিবার দুপুরে শহরের তাহের ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাবেদ সদর উপজেলার ইসলামাবাদের পশ্চিম লারপাড়ার মোঃ সেলিমের ছেলে।

আহত জাবেদের পিতা মোঃ সেলিম জানান, শনিবার দুপুরে তাহের ভবনের সামনে তার ছেলে মোটরসাইইকেলটি পার্কিং করার সময় ট্রাফিক সার্জেন্ট মহিবুলের নেতৃত্বে কনেস্টবল নুরুল আমীন আমার ছেলেকে অতর্কিতভাবে লাঠি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতরভাবে আহত হয়ে রক্তাত্ত হয়। এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। ওই দিকে তার মোটর সাইকেলটি নিয়ে যায় ট্রাফিক সার্জেন্ট মহিবুল। পরে তার গাড়ি আনতে গেলে ট্রাফিক পুলিশ শর্তদেয় কোন পত্রিকায় সংবাদ প্রকাশ করা যাবে না। এ ছাড়া ১৫ হাজার টাকা না দিলে গাড়ি ছাড়বে বলে জানান ট্রাফিক পুলিশ।

এ ব্যপারে ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুজ্জামান মারধরের বিষয়টি অস্বীকার করেন। রক্তাক্ত বিষয় জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে বলেন, এটি একটি সাজানো নাটক। আর ১৫ হাজার টাকা দাবীর বিষয়টি অস্বীকার করে বলেন ওই গাড়িটি অবৈধ।

শেয়ার করুন