১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

শহরের কলাতলী থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

IMG-20150320-WA0000
শহরের কলাতলী থেকে চেক প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামি জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে কলাতলী রোডের হোটেল মেরিন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার হয় সে।  গ্রেফতারকৃত মাহমুদুল করিম জুয়েল উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের ছৈয়দ উল্লাহর ছেলে বলে জানা গেছে। জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে দায়েরকৃত দুই মামলায় (এসটি ২৮/১৪ ও এসটি ২৯/১৪) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ইতিপূর্বে তাকে সাজা দিলেও এতদিন গ্রেফতার এড়িয়ে পলাতক ছিল সে। গ্রেফতার অভিযানে নেতৃত্বে দেন সদর মডেল থানার এসআই কামরুজ্জামান। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক প্রতারনা ও অপারাপর আরো অভিযোগে উক্ত জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন আদালতে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।