মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

শেয়ার করুন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ লোহাগাড়ায় উপজেলার পদুয়ার মাদ্রাসা সড়কের পূর্বদিকে ফরিয়াদিকুল রোডের ৩ রাস্তার মাথা চেইল্লাতলী নামক স্থানে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

২৮ জুন (শুক্রবার) রাত ৮টায় এই নবজাতককে স্থানীয় লোকজন উদ্ধার করে। স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ এরশাদ আলম বিষয়টি উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে ওই সড়ক দিয়ে বাজারে যাওয়ার পথে অজ্ঞাত স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান এক পথচারী । পরে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়।খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে শিশুটিকে উদ্ধার করে।

এসময় পদুয়া বশির মোঃ সিকদার পাড়ার আমিন শরীফ নামের একজন পথচারী তাৎক্ষনিক নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়।

মুসলিম ধর্মাবলী অনুযায়ী আজান দিয়ে গোসল করিয়ে ডাক্তারের পরামর্শের জন্যে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শিশুটি সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কে বা কাহারা সদ্য ভূমিষ্ঠ ওই কন্যা শিশুটিকে সড়কে ফেলে রেখে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত শিশুটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে খবর পেয়ে নিঃসন্তান এক দম্পতি ওই নবজাতককে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন