মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) আজ ১৪সেপ্টেম্বর বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুভ উদ্বোধন করা হয়েছে।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চুনতি ইউনিয়ন বনাম আধুনগর ইউনিয়ন।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষাবিদ মাস্টার এসকে সামশুল আলম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ আলমগীর, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বক্কর, সাবেক প্রধান শিক্ষক মাস্টার সুজিত পাল, গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আজম খাঁন, দৈনিক প্রতিদিনের সংবাদ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, দৈনিক মানবকন্ঠ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জাহেদুল ইসলাম, দৈনিক চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক খোকন সুশীল।

খেলা পরিচালনা করেন ধারাভাষ্যকার মুহাম্মদ কায়সার হামিদ।

উল্লেখ্য,একই দিন তিন ভেন্যুতে খেলা অনুষ্টিত হয়।
কলাউজান স্কুল মাঠে আমিরাবাদ ইউনিয়ন বনাম পুটিবিলা ইউনিয়ন এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কলাউজান ইউনিয়ন বনাম চরম্বা ইউনিয়ন।

শেয়ার করুন