মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লোহাগাড়ায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক লাঞ্ছিতঃ থানায় জিডি

শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়ায় পেশাগত দায়িত্ব পালনে সিপ্লাস টিভির প্রতিনিধি এরশাদ হোসেন কে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ ২৮ এপ্রিল (রবিবার) এব্যাপারে তিনি লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যার নং-১২৬৭।

উপজেলার চরম্বা ইউনিয়নের বিবির বিলা এলাকায় চরম্বা এলাকার মৃত আকারাম উল্লাহ’র পুত্র ও বিবিএম ইটভাটার মালিক শাহা আলম তাকে এ হুমকি দেন।

অভিযোগ সুত্র জানা যায়,গতকাল ২৭ এপ্রিল (শনিবার) দুপুরে চরম্বা এলাকায় পাহাড়-টিলা কাটার সংবাদ সংগ্রহ করতে য়ায়। এসময় পাহাড় কাটার স্কাবেটর চালকের সাথে কথা বলে জানাযায়, স্থানীয় বিবিএম ইট ভাটার মালিক শাহা আলমের নির্দেশে এই পাহাড় টিলা কাটা হচ্ছে। এবিষয়ে শাহা আলমের বক্তব্য নিতে গেলে পাহাড়-টিলা কাটার কথা স্বীকার করে গত বছর এপ্রিলের ২৬ তারিখ সিপ্লাসে তার বিরোধে অবৈধ পাহাড় কাটার নিউজ করায় তার ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেদকের উপর চড়াও হয়। এক পর্যায়ে তিনি ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন।

এদিকে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের সাথে এমন আচরণে ফুঁসে উঠেছে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকেরা। তারা অবিলম্বে হুমকিদাতা শাহ আলম এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন