মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

লোহাগাড়ার পদুয়া ইউপি কার্যালয়ে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা : আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

01.psd

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২টি কাঁচের জানালায় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা গেছে। গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক আড়াই টায় এ হামলার ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাব্বির আহমদ জানিয়েছেন, উল্লেখিত সময়ে মুখোশধারী ৩/৪জন দূর্বৃত্তরা ইউপি কার্যালয়ের সামনে এসে দরজায় ধাক্কা দেয়। এ সময় গ্রাম পুলিশ নুরুল ইসলাম কার্যালয়ের ভিতরে অবস্থান করছিলেন। চৌকিদার নুরুল ইসলাম উক্ত মুখোশধারী লোকদের জিজ্ঞেস করা হলে তারা বলেন, একটা কাগজে শীল মারার জন্য এখানে এসেছি। উক্ত চৌকিদার ভয়ে নিজের নিরাপত্তার জন্য দরজা খুলতে অপরাগতা প্রকাশ করলে উল্লেখিত মুখোশধারী দূর্বৃত্তরা কার্যালয়ের সামনে কাঁচের জানালায় এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে ২টি কাঁচের জানালা ভেঙ্গে তছনছ করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে লোহাগাড়া থানার পুলিশ উপস্থিত হয়। পদুয়া ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, কে বা কারা অর্তকিত ভাবে আমাদের ইউপির কার্যালয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি খুব বেশী দু:খ জনক। এব্যাপারে ইউপি কার্যালয়ের হামলার ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে বলে ইউপি’র সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন।

শেয়ার করুন