৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

লোহাগাড়ার আধুনগর ষ্টেশনে চলন্ত ট্রাক দোকানে , ক্ষতিগ্রস্ত ৩ দোকান

Rayhan Sikder-1
লোহাগাড়া উপজেলার আধুনগর যানবাহন ষ্টেশনে বেপরোয়া গতিসম্পন্ন একটি চলন্ত ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পার্শ্বের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে, ৩টি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত ২৫ মার্চ সকাল আনুমানিক ৭টায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে কক্সবাজার অভিমূখী (চট্ট-মেট্টো-ড- ৪০৪০) দ্রুত গতিতে চলছিল। ঘটনাস্থলে গাড়িটি পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি নিয়মবহির্ভূত সাইডে গিয়ে সড়কের পার্শ্বে অবস্থিত দোকানের ভেতর ঢুকে পড়ে। ফলে, আবদুল হাকিম (৪৫) এর চায়ের দোকান লন্ডবন্ড হয়ে ভেঙ্গে যায়। তাঁর আনুমাণিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। অপর দোকানটি হল আবদুল আজিজের পান-সিগারেটের দোকান। এতেও তার ক্ষয়ক্ষতির পরিমাণ ৩/৪ হাজার টাকা হতে পারে বলে উল্লেখ করেন। ৩য় দোকানটি হল মোঃ মহসিনের ফলের দোকান। তাঁরও আনুমাণিক ২০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। ঘটনাস্থলে আবদুল আজিজ ও অপর একজন নাম না জানা পথচারী মহিলা আহত হয়েছে বলে সূত্রে প্রকাশ। ঘটনার পর উভয় দিকে যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্রেইন দিয়ে গাড়িটি টেনে স্বাভাবিক পথে নিয়ে আসলে যানবাহান চলাচল পুণরায় শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।