১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

লামার গজালিয়ায় জুমের আগুনে পুড়েছে ২৩ ত্রিপুরা উপজাতীয় বসতবাড়ি

images
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বৈক্ষম ত্রিপুরা উপজাতীয় পাড়ায় আজ মঙ্গলবার বিকালে ২৩টি বসতবাড়ি জুমের আগুনে ভষ্মিভুত হয়েছে। পাহাড়ে লাগানো জুমের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা জানিয়েছেন,লামা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ছোট বমু বৈক্ষম ত্রিপুরা পাড়ায় অগ্নিকান্ডে ১৫টি বসতবাড়ি সম্পূর্ণ এবং ৮টি বসতবাড়ি আংশিকভাবে ভস্মিভুত হয়েছে। প্রাথমিক হিসেবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা কার হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি জানিয়েছেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে  প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসহ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।