মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

রামুর খুনিয়াপালংয়ের পেঠান আলী মেম্বার আর নেই : দাফন সম্পন্ন

শেয়ার করুন

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ বারের সাবেক মেম্বার পেঠান আলী ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। আজ মঙ্গলবার ১৬ মে সকাল ৮টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। সাবেক এই মেম্বার স্বাধীনতার পূর্বে ও পরে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। মরহুমের স্ত্রী, ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
আজ মঙ্গলবার জোহরের নামাজের পর আড়াইটায় উত্তর খুনিয়াপালংয়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম পেঠান আলী মেম্বারের জানাজায় খুনিয়াপালং ইউপির বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস, সাবেক চেয়ারম্যান আবদুল গণিসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে খুনিয়াপালং ইউপির সাবেক মেম্বার পেঠান আলীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ।

শেয়ার করুন