১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ | ২৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

রামুক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ বিশেষ প্রভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করেছে। ওই সময় তার একটি সিএনজিও জব্দ করেছে। মঙ্গলবার সকালে পুলিশ এই অভিযান চালায়। গতকাল দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

রামুক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল  ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনে কক্সবাজারমুখী সিএনজি  নং কক্সবাজার -থ-১১-৬৪৮১ যাওয়াকালীন তল্লাশী চালায়। ওই সময় ড্রাইভারের সীটের নীচে দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এই সময় পুলিশ সিএনজি চালক আহমদ কবিরকেও আটক করে এবং তার সিএনজিটিও জব্দ করে পুলিশ। আটককৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা মেজবাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।