১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মিস্টার বাংলাদেশ: ওজন ৩৫ মন, দাম চাই ২০ লাখ

অনলাইন ডেস্কঃ

মিস্টার বাংলাদেশ নামের গরুটির ওজন ৩৫ মণ। আকারে বিশাল গরু। মালিক গরুটির দাম ২০ লাখ টাকা চাই। কিন্তু এখনো পর্যন্ত এর দাম উঠেছে ১৩ লাখ টাকায়।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নিজ বাড়িতে গরুটি লালন-পালন করছেন অধ্যক্ষ আমিনুজ্জামান। আমিনুজ্জামান দেলদুয়ার মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ।

আমিনুজ্জামান বলেন, কালো-সাদা রঙের এ গরুটির বয়স ৪ বছর। গরুটিকে ঘাস, লতা-পাতা, খৈল, খড়, ভাতের মাড় খাইয়ে বড় করা হয়েছে। গরুটি লম্বায় ১১ ফুট ৬ ইঞ্চি, উচ্চতায় ৬ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৩৫ মণ। খুবই শান্ত ও রোগমুক্ত এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি ভার্চ্যুয়াল হাটেই বিক্রি করতে চাই। করোনা ভাইরাস ঝুঁকির কারণে হাটে তুলতে চাই না। এজন্য ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছি। যোগাযোগের নম্বরও দিয়েছি। সেখানে দামও উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অনুমোদিত মেশিনে তৈরি খাবার ও বিজ্ঞানসম্মত সঠিক পরিচর্যা করা হয়েছে গরুটিকে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারাও গরুটির স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর নিচ্ছেন। ইতোমধ্যে অনেকেই গরুটি কেনার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু দাম বনিবনা না হওয়ায় এখনো বিক্রি করেনি বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।