মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মহেশখালীতে মেহেদি অনুষ্টানে গুলি করে যুবক খুন

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালীতে মেহেদি অনুষ্টানে গুলিবিদ্ধ হয়ে এক যুবক খুন হয়েছেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোনা মিয়া(১৯)। তিনি ছোট মহেশখালী সিপাহী পাড়ার আবদু শুক্কুরের ছেলে।
এলাকাবাসী বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ২১ সেপ্টেম্বর স্থানীয় শফিউল অালম এর ছেলে ওসমান গনীর বিয়ে উপলক্ষে বুধবার দিবাগত রাতে বাড়ীর ছাদের উপর মেহেদী অনুষ্টান চলছিল। রাত অনুমান ১০ টার দিকে হটাৎ গুলির শব্দ শুনে লোকজন দিক বেদিক ছুটতে থাকে। এসময় সোনা মিয়া গুলিবিদ্ধি হলে পড়ে থাকলে তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সোনামিয়া পেশায় চাষী ছিলেন বলে জানা গেলেও কে বা কারা কেন তাকে গুলি করে মারলেন তা কেউ বলে পারেননি।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার এস অাই ইমাম হোসেন যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হমেক হাসপাতালে প্রেরন করেছেন। ঘটনার পর ঐ এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঘটনা উদঘাটন ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় পুরো বিয়ে বাড়ি এবং এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় অপর একটি সুত্র জানায়, মেহেদি অনুষ্টানে গানের আসরকে কেন্দ্র করে হত্যাকান্ডটি ঘটেছে। তবে দুর্গম সিপাহির পাড়া ও দেভাঙ্গাপাড়ায় বেশ কিছু দাগী সন্ত্রাসীদের আস্তানা রয়েছে বলে সুত্রটি দাবি করে বলেন, এসব অপরাধীরা ওপেন সিক্রেট অাগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে।

শেয়ার করুন