২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর পশ্চিম পাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় জালাল আহমদের ছেলে ইমাম উদ্দিন বাদি ১১ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, জালাল আহমদের ছেলে ইমাম উদ্দিন গংদের সাথে একই এলাকার মৃত গোলাল সোলতানের ছেলে মোক্তার আহমদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে মোক্তার আহমদ বাদী হয়ে ইমাম উদ্দিন গংদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। গত শুক্রবার ওই মামলাটি কক্সবাজারস্থ পিবিআই’র এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে তদন্তে যান। তদন্ত কার্যক্রম শেষ করে ওই পুলিশ কর্মকর্তা চলে আসার সাথে সাথে মোক্তার আহমদ গং ইমাম উদ্দিন গংদের উপর হামলা চালায়। ওই ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন- আমান উল্লাহ, শাহিদা আক্তার, আমান উল্লাহ, নয়ন সুখ, নুরুল ইসলাম।

ভুক্তভোগী ইমাম উদ্দি আরও জানান, হামলাকারি প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তিনি এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।