মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মহেশখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেফতার

শেয়ার করুন

Arrest_1-375x239

 কক্সবাজারের মহেশখালী থেকে একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ অস্ত্র তৈরির কারিগর আব্দুস সাত্তার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার বেলা ১২টায় হোয়ানক ইউনিয়নের কেরুনতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সাত্তার মহেশখালীর উপজেলার হোয়ানক ইউনিয়নের মাঝের পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, সাত্তার একজন চিহ্নিত অস্ত্রের কারিগর। সে পাহাড়ে অস্ত্র তৈরি করে তা বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল তাকে কেরুনতলি বাজার থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে তার বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, সাত্তারের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি হত্যা ও দুটি অস্ত্র মামলা রয়েছে।

শেয়ার করুন