৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

ভেঙে দেওয়া হলো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি

রাজনীতি ডেস্কঃ বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজীব আহসান ও আকরামুল হাসান নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কাউন্সিলে প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য হতে হবে। অবশ্যই বাংলাদেশে অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে।কেবলমাত্র ২০০০ সাল থেকে পরবর্তীতে যেকোন বছরে। এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিলের তফসিল পরবর্তীতে জানানো হবে।
বিএনপির সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল এক সময় ছিল সবচেয়ে শক্তিশালী। কিন্তু এখন তাদের সেই সক্রিয়তা এখন আর নেই। সঙ্কটে থাকা বিএনপি সরকারবিরোধী আন্দোলন গোছাতে তাদের সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজাতে চাইছে। তার ধারাবাকিতায় ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হল।
প্রসঙ্গত, ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালের ১৪ অক্টোবর। রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে গঠিত ওই আংশিক কমিটিতে তখন ১৫৩ সদস্য ছিলেন। দীর্ঘদিন পর কমিটি পূর্ণাঙ্গ করা হয়, যাতে ৭৩৬ জনকে পদ দেওয়া হয়েছিল। তবে ওই কমিটি নিয়েও সংগঠনে ক্ষোভ-বিক্ষোভ দেখা গিয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।