৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

বিয়াম ল্যাবরেটরি স্কুল দলে বিজয়ী ১০ শিক্ষার্থী

I-jen Utsab, 02

প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গত ৩০ এপ্রিল সকালে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় বিজয়ী হয়েছে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। এরা জেলা পর্যায়ের ইন্টারনেট উৎসবে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রতিনিধিত্ব করবে।
আগামী ৪ মে সকালে রামু বালিকা উচ্চবিদ্যালয় ও দুপুরে রামু খিজারী উচ্চবিদ্যালয়ে পৃথকভাবে আই-জেন উৎসব করা হবে।
৩০ এপ্রিল সকাল ১০ টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ ইয়াছিন আরাফাত। স্বাগত বক্তব্য দেন, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হাসনাত জিকু ও খালিছা মুশাররফা।
শিক্ষার্থীদের অংশগ্রহনে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে বিয়াম ল্যাবরেটরী স্কুল দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল ইন্টারনেট উৎসব।
বিজয়ীরা হলো: এলিয় ত্রিপুরা (নবম), নাজমুস সাকিব তুরহান (দশম), আকিবুজ্জামান খান ( দশম), তাসনিম রহমান (নবম), ইরফানুল হক (নবম), সুমাইয়া হক ( নবম), মাইন উদ্দিন বিন খোরশেদ ( দশম), ফারদিন জালাল ( অষ্টম), ইউশা আবদুল্লাহ (নবম) ও রূদাবা শেহনুম ( অষ্টম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, আনাস বিন আবসার, ফাহিম কুদ্দুস প্রিয়, শফিউল গণি তৌকি প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।