মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

বিজ্ঞান বিভাগে লেখাপড়ার পরামর্শ জেলা প্রশাসকের

শেয়ার করুন

বিজ্ঞান না জানলে অন্ধকারে থাকা হয়। জীবনে উন্নতি করতে হলে অবশ্যই বিজ্ঞান সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। গতকাল বুধবার ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে লেখাপড়ার পরামর্শ দেন। পাশাপাশি গণিতে পারদর্শী হওয়ারও আহবান জানান তিনি।
‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানান আয়োজনে উদযাপিত হচ্ছে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০১৭। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা। পরে জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। তিনি বলেন, সৃজনশীল ও বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন এবং তথ্য প্রযুক্তি ব্যবহার ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, পলিটেকনিক্যাল ইনষ্টিউিটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক কাজী এএইচএম আবদুল কাইয়ূম। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় প্রতিদিন ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অন্ষ্ঠূানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০টি ষ্টল মেলায় স্থান পায়। এরপর মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

শেয়ার করুন