২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

বান্দরবানে সন্তু লারমার সফর প্রতিহত করতে ৩৬ ঘন্টার হরতাল-অবরোধ শুরু ১২ মার্চ

images

জনসংহতি সমিতির পক্ষে বেপরোয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান জেলা সফর প্রতিহত করার লক্ষ্যে আগামী ১২ ও ১৩ মার্চ ৩৬ ঘন্টার টানা হরতাল-অবরোধের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী নামক একটি সংগঠন।
জাগো পার্বত্যবাসী (পাহাড়ি-বাংগালির সমন্বিত ) নামের সংগঠনের পক্ষে জেলা সমঅধিকার আন্দোলন পরিষদ নেতা সেলিম আহমদ চৌধুরী সোমবার দুপুরে জানান,রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন) ও জেএসএস সভাপতি সšু— লারমার নির্দেশে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় সন্ত্রাস ও বেপরোয়া চাঁদাবাজি চলছে। খোদ জেলা শহরের আশেপাশেই প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি ও সন্ত্রাস দিব্যি চললেও সরকারি বাহিনী সেইসব প্রতিরোধে নির্বিকার থাকায় সাধারণ নাগরিকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও উদ্বেগ,জননিরাপত্তা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী ১২ ও ১৩ মার্চ ২দিনের সরকারি সফরের আড়ালে সন্তু লারমা বান্দরবানে কয়েকটি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে। এসব সমাবেশকে ঘিরে জেলায় সংঘাত সৃষ্টির আশংকা রয়েছে। সন্তু লারমার এ কর্মসূচির প্রতিবাদে এবং তাঁর বান্দরবান সফর প্রতিহত করার লক্ষ্যে জাপো পার্বত্যবাসীর ব্যানারে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত পাহাড়ি-বাংগালি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এখন সোচ্ছার। তারাই আগামী ১২ ও ১৩ মার্চ টানা ৩৬ ঘন্টার হরতার ও অবরোধ আহবান করেছেন। এ শান্তিপুর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্যে জেলার সর্বত্রই ব্যাপক গনসংযোগ কার্যক্রম চলছে বলেও জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।