মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বাইশারীতে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচী “নারী নেতৃত্ব বিষয়ক” কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

phd Pic-1
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচী নারী নেতৃত্ব বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সকাল ১০ ঘটিকার সময় ইউনিয়নের দক্ষিণ হলুদিয়াশিয়া পাড়া কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় ৩০টি পাড়া কেন্দ্রের পাড়াকর্মী ছাড়াও পরিচালনা কমিটির মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।     এতে আরো উপস্থিত ছিলেন- তুফান আলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক চাইহ্লাউ চাক, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমাউল হুসনা, বাইশারী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, সাংবাদিক মুফিজুর রহমান, চৌধুরী ইয়াহিয়া, এফএম উসমান সরওয়ার, সিনিয়র পাড়া কর্মী নিগার সোলতানা, সিনিয়র পাড়াকর্মী মনোয়ারা বেগম, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক সহ গন্যমান্য ব্যক্তিরা। দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় এন.জেড একতা মহিলা সমিতির স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ আবুল হোসেন সুমন, ডাটা এন্ট্রি অফিসার দিদারুল আলম ও এফএম আব্দুর রশিদ প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে ৪টি বিষয়ের উপর পর্যালোচনা করেন। বিষয় গুলো হল- (১) স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে নারী সদস্যের নেতৃত্বে উন্নয়ন (২) কমিউনিটি মবিলাজেশন নির্দেশিকা (৩) পার্বত্য অঞ্চলের পাড়া কেন্দ্রে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচী বাস্তবায়ন (৪) বিদ্যালয়ের আঙ্গিনায় সবজি বাগান স্থাপন করা। এছাড়াও দিনব্যাপি আলোচনায় শিক্ষার উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন