মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

শেয়ার করুন

বাংলাদেশে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। আগামী মাসে অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকা আসবেন ব্রাজিলিয়ান ফুটবলের এ সুপারস্টার।

‘কালো মানিক’ পেলেকে বাংলাদেশে আনার সমস্ত কিছু দেখভাল করছেন ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান। বাংলাদেশে ফুটবলের হারানো গৌরব জাগিয়ে তুলতে ট্রাস্টটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর হয়ে শুরু থেকেই খেলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বাংলানিউজকে জানান, সারাবিশ্বে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে তুলনামূলক কম। মূলত বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দর্শকদের ফুটবলমুখী করতেই ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস কাজ করছে।

তিনি বলেন, এরই অংশ হিসেবে ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান বাংলাদেশে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে আনার ব্যবস্থা করেছেন। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকায় আসবেন পেলে।

চল খেলি ট্রাস্টের মুখপাত্র আশরাফুল ইসলাম সজীব বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপামর বাঙালির সঙ্গে ফুটবলাররাও অংশ নেন। বিভিন্ন দেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করেন।

তিনি বলেন, কিছুদিন পরেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। এর আগেই বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে তুলতে চাই আমরা। এ দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ফুটবলারদের জানাতে চাই সর্বোচ্চ সম্মান। এ জন্য চল খেলির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফুটবলকে জাগিয়ে তুলতে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে বাংলাদেশে আনছি আমরা। এর মাধ্যমে দেশজুড়ে ফুটবলের জাগরণ সৃষ্টি হবে বলে আমাদের আশা।’ যোগ করেন সজিব।

শেয়ার করুন