মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মতবিনিময় সভায় বক্তারা

বন্দোবস্ত খাসজমির ৮০ শতাংশ প্রভাবশালীদের দখলে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ বন্দোবস্ত দেয়া খাসজমির ৭৫ থেকে ৮০ শতাংশ ভূমিদস্যু, দখলবাজ ও জমিদার শ্রেণীর হাতে। সরকারী অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হচ্ছে। প্রভাবশালী ও কিছু রাজনৈতিক দলের নেতারা সরাসরি ভূমিদস্যুতায় সম্পৃক্ত। এসব কারণে সরকারী জমি দখল ও বনভূমি উজাড় হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা ও এ্যাকশন এইড’র যৌথ অয়োজনে কক্সবাজারের বিভিন্ন স্তরের প্রতিনিধির সাথে ‘ভূমিহীন জনগোষ্টীর জীবন-জীবিকার সুরক্ষা’ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা ওঠে আসে।

আলোচনায় বলা হয়, জমিদার শ্রেণীরা প্রভাব খাটিয়ে ভূমিহীনদের বঞ্চিত করে সরকারী জমি বন্দোবস্ত নেয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত এ অবস্থা অব্যাহত আছে। ভূমিহীনদের বঞ্চিত করে যেসব জমি বন্দোবস্ত দেয়া হয়েছে তা বাতিল করে ভূমিহীনদের মাঝে বণ্ঠন করে দিতে হবে। উন্নয়নের স্বার্থে ফরেস্ট জমি ডি-ফরেস্ট করার মাধ্যমে ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে ভূমি নীতিমালা সংস্কারের দাবী তুলেন আলোচকরা।

ইপসার আওটরিচ সমন্বয়ক ওমর ছাদেক’র পরিচালনায় মতবিনিয় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, পৌর কাউন্সিলর এসআইএম আকতার কামাল, রাজনীতিবিদ আইয়ুবুর রহমান।

উম্মুক্ত আলোচনায় অংশ নেন, এ্যাকশন এইডের ব্যবস্থাপক শমসের আলী, কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইপসার মাঠ পরিদর্শক আজিজুল হক সিকদার, এডভোকেট সাকি-এ কাউসার, সাংবাদিক সায়ীদ আলমগীর, ইমাম খাইর, আমিনুল হক, ওয়াহিদুর রহমান রুবেল, মাহাবুবুর রহমান, আরফাতুল মজিদ, সূর্যের হাসি ক্লিনিক এর ব্যবস্থাপক মোহাম্মদ ঈসা, উখিয়া কলেজ শিক্ষক ফরিদুল আলম প্রমুখ। এতে শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ, উন্নয়নকর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি অংশ গ্রহণ করে।

শেয়ার করুন