মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ফোর-জি দ্রুত চালু করতে জয়ের নির্দেশ

শেয়ার করুন

ফোর-জি সেবা দ্রুত চালু করতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার সচিবালয়ে টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করতে দ্রুত তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম ও ফোর-জি (চতুর্থ প্রজন্মের মোবাইল) সেবা চালুর নির্দেশ দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি (জয়) দ্রুততার সঙ্গে তরঙ্গ নিলামের কথা বলেছেন। আমরাও এ ব্যাপারটি দ্রুততার সঙ্গে চাচ্ছি যে, অপারেটররা দ্রুততার সঙ্গে স্পেকট্রাম কিনুক। কোয়ালিটি সার্ভিস তারা উন্নত করুক।

তিনি আরও বলেন, মোবাইল ফোনের ফোর-জি সেবা দিতে শিগগিরই ঘোষণা আসবে। দুই-এক মাসের মধ্যে ফোর-জি আসবে। সামনের মাসের (জুন) ১১ তারিখের মধ্যে বিটিআরসিকে ফোর-জি গাইডলাইন টেলিযোগাযোগ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এর আগে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন