মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আজ : মুখোমুখি ক্রীড়ালেখক-রিপোটার্স ইউনিটি

শেয়ার করুন

DSC00126
ক্রীড়া প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের কাঙ্খিত ফাইনাল আজ। বিকেল ২টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’শিরোপা প্রত্যাশী দল কক্সবাজার রিপোটার্স ইউনিটি বনাম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার একাদশ। পাঁচটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড ও সেমি-ফাইনালে প্রথম রাউন্ড ও সেমি-ফাইনালে অসাধারণ নৈপুন্য দেখিয়ে অপরাজিত দল হিসেবে ফাইনালের টিকেট কনফার্ম করে দু’ফেভারিট দল। আজকের ম্যাচে দু’দলেই মেধাবী সাংবাদিক ক্রিকেটারদের জমজমাট উপস্থিতি বিদ্যমান। সুজা উদ্দিন রুবেল, আরোজ ফারুক, পলাশ শর্মা, মাহবুব, সুমন, দীপুরা যেমন ক্রীড়া লেখক সমিতির জয় তরান্বিত করতে পারে, তেমনি রিপোটার্স ইউনিটির রাশেদ রিপন, শাহনিয়াজ, শফি, বেদার, রুবেলরা ক্রীড়া লেখক সমিতির মুখের গ্রাস কেড়ে নিতে সিদ্ধহস্ত। ম্যাচ জয়ের ব্যাপারে জানতে চাইলে ক্রীড়া লেখক সমিতির অধিনায়ক দীপক শর্মা দীপু জানান, ব্যাট বলের যুদ্ধে ময়দানী লড়াইয়ে প্রতিপক্ষকে একবিন্দুও ছাড় দেয়া হবে না। সাংবাদিক ক্রিকেটাররা আগের ম্যাচগুলোর মতোই ভাল খেলে শিরোপা জিতবে।  অন্যদিকে কক্সবাজার রিপোটার্স ইউনিটির স্কিপার সুঠাম দেহের শফি উল্লাহ শফি জানান-প্রতিপক্ষ ব্যালেন্স দল, তবে ব্যাট-বলে ধারাবাহিক নৈপুন্য দেখিয়ে শিরোপা ঘরে তুলতে সব খেলোয়াড় বদ্ধপরিকর। ইনশাল্লাহ আমরাই শিরোপা জিতে ইতিহাস গড়ব। ফাইনাল ম্যাচের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় টুর্নামেন্ট উদ্যাপন কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু জানান-ফাইনালের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেরা দু’দল যোগ্যতার প্রমাণ রেখে ফাইনালে উঠেছে। আশা করি জমজমাট ও উপভোগ্য ম্যাচ হবে।

শেয়ার করুন