মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

প্রাথমিক অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয়ে কমিটি

শেয়ার করুন

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয় পর্যালোচনা করে প্রস্তাব চূড়ান্ত করতে কমিটি গঠন করেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ কমিটির প্রস্তাব সারসংক্ষেপ আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে। পরে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।

জাতীয় শিক্ষানীতি-২০১০-এ ২০১৮ সালের মধ্যে প্রাথমিক স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও দুই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগের মতোই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই অনুষ্ঠিত হবে।

বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, ‘শিক্ষানীতি বাস্তবায়নের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করেছি। একটা কমিটি করে দিয়েছি। কমিটি সব বিষয় পর্যালোচনা করবে।’

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, এ কমিটিকে ‘শিক্ষানীতি-২০১০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করতে শিক্ষক, বিদ্যমান অবকাঠামো, পাঠ্যক্রম ইত্যাদি বিবেচনা করে প্রস্তাব প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় কমিটিকে প্রাথমিকভাবে ১৫ কর্মদিবস সময় দেওয়ার কথা বলা হলেও কমিটির প্রধান জানান, এত অল্প সময়ের মধ্যে এ ধরনের প্রস্তাব তৈরি করা সম্ভব হবে না। সভায় সময়ের বিষয়টি চূড়ান্ত না হলেও তা কার্যবিবরণীতে উল্লেখ থাকবে।

শেয়ার করুন