২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২ | ৩০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

পোকখালী বিএনপির সাবেক সভাপতির ইন্তেকালঃ শোক প্রকাশ

index
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ৩০ মার্চ বিকেল পাঁচটায় নিজবাড়ী থেকে ঈদগাঁও বাজারে আসার জন্য বের হওয়ার সময় হঠাৎ বাড়ীর আঙ্গিনায় পড়ে যায়। পরপরই তার পরিবার সহ আত্মীয়স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য ঈদগাঁও বাজারস্থ ডায়াবেটিস কেয়ার সেন্টারে নিয়ে আসলে, সেখানে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ ইউছুপ আলী তাকে মৃত ঘোষণা করে (ইন্না………… রাজিউন)।
মৃতে্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর। সে এক স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্গি রেখে যান। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার এই মৃতে্যুতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিএনপি পরিবার গভীর ভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক শহিদুর রহমান শহিদ, সদস্য সচিব শওকত আলম শওকত, যুগ্ম আহবায়ক মনজুর আলম, আলহাজ্ব মোহাম্মদ শফি, সেলিম মাহমুদ, জালালাবাদ আহবায়ক মমতাজ আহমদ মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক বজল আহমদ, আতাউল হক, নুরুল আলম, ইসলামাবাদ আহবায়ক ছানা উল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মেম্বার, জানে আলম, জসিম উদ্দিন মেম্বার, রফিকুল ইসলাম কাজল, নুরুল হক, ঈদগাঁও সভাপতি আলহাজ্ব আব্দু ছালাম, সাধারণ সম্পাদক ডাঃ এহেছান, সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান কোং, ইসলামপুর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মেম্বার, পোকখালী সভাপতি আক্তার উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এইচ এম সেলিম, লোকমান হাকিম, উপজেলা যুবদল আহবায়ক আজমগীর, আবুল কাশেম মেম্বার, ফারুক আহমদ, জসিম উদ্দিন, জিয়াউর করিম, মোস্তফা, কামাল হোসেন, উপজেলা ছাত্রদল আহবায়ক জসিম উদ্দিন জনি, বেলাল উদ্দিন, জুবাইদুল ইসলাম জুয়েল, আবুল কালাম বাবুল, তৈয়ব তাহের, তানভীর, রোকন উদ্দিন মাহমুদ ও ওসমান গণি, স্বেচ্ছাসেবকদল সভাপতি হারুনুর রশিদ, শ্রমিকদল আহবায়ক আবু তাহের মুন্না, মহিলা দলের আহবায়িকা পারভীন আক্তার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।