মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

পেকুয়ায় মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল কাইছার

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়ায় মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক মৎস্যজীবী যুবক। সোমবার সকাল সাতটার দিকে তিনি একটি স্লুইচ গেইেটে আটকে পড়ে মারা গেলেও বেলা দেড়টার দিকে তার মরদেহ সেখান থেকে বের করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহতের নাম মোহাম্মদ কাইছার (৩৫)। তিনি পেকুয়া উপজেলার মগনামার সাতঘর পাড়ার মনজুর আলমের ছেলে।

মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, সাতঘরপাড়ার কাইছার প্রতিদিন মগনামা চেপ্টাখালী এলাকার স্লুইচ গেটে (নাশি) জাল বসিয়ে মাছ ধরে। নিত্যদিনের মতো রবিবার রাতেও জাল বসান। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি জাল তুলতে গিয়ে পানির স্রোতে নাশির ভেতরে আটকা পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। অনেক চেষ্টারপর বেলা দেড়টার দিকে তার মরদেহ বের করে আনা সম্ভব হয়েছে।

পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন