১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩ | ২৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

পেকুয়ায় জিবিত নবজাতক উদ্ধার!

images
কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে রাস্তায় এক জিবিত নবজাতক কুড়িয়ে পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে, গতপরশু ১৪মার্চ শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুণিয়ার সাপেরগাঁড়া শিলের দরদরী নামক এলাকায়। এনিয়ে ওই গ্রামে ব্যাপক চাঞ্চল্যের ঝড় বইছে। জানা যায়, স্থানীয় মৃত পেঠানের পুত্র দিন মজুর মোঃ নুরুল আলম প্রতিদিনের মতো ঘটনারদিনও তার ভ্যান গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফিরার পথে তার বাড়ির পাশের্^াস্থ্য শিলের দরদরী নামক স্থানে রিক্সা ভ্যান গাড়িটি রাখতে যান। গাড়ি রাখার সময় সেখানে একটি কাথা মোড়ানো বস্তু দেখতে পান। পরে, কৌতুহল বশতঃ সেটি খুললে তার মধ্যে জ্যান্ত এক নবজাতকের সন্ধান পান। পরে, ওই নবজাতককে বাড়ি তুলে নিয়ে তার স্ত্রীর কাছে হস্তান্তর করেন। বর্তমানে নবজাতকটি সুস্থ্য রয়েছে বলে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছেন। স্থানীয় শিলখালী ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাফর আহমদ এমইউপি ও শিলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন নারী পুরুষের অবৈধ সম্পর্ক্যরে জের ধরে নবজাতকের জন্ম হলেও সম্ভবতঃ সামাজিক লোক লজ্জ্বার ভয়ে অবৈধ গর্ভধারণী মা ছেলেটি রাতের আঁধারে নির্জন রাস্তার পাশের্^ ফেলে দেয়। কিন্তু রাখে আল্লাহ মারে কে! একজন হতদরিদ্র রিক্সা ভ্যান চালক নবজাতকটি তার ঘরে তুলে নিয়ে লালন পালন শুরু করেছেন বলে জানতে পেরেছি। এঘটনায় পুরো গ্রামের লোকজনের মাঝে নানা প্রশ্ন ও তোলপাড় দেখা দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।