১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

পৃথিবীর কোন সরকার এত সস্তায় চাল দিতে পারেনি : এমপি কমল

একমাত্রmp-kamal-29-chal-bitoron শেখ হাসিনাই ১০ টাকা দামে চাল দিতে পেরেছেন। পৃথিবীর কোন সরকার এত সস্তায় জনগণকে চাল দিতে পারেনি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।
শনিবার (২৯ অক্টোবর) সকালে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সীমা বিহার সংলগ্ন মাঠে আয়োজিত ১০ টাকা দামে চাল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ১০ টাকা মূল্যে যেই চাল বিতরণ করা হচ্ছে; একই চাল বাজারে ৩৬ টাকা দামে বিক্রি করা হচ্ছে। এসব উন্নতমানের চাল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন দারিদ্রমুক্ত হয়েছে। কোন মানুষ অনাহারে নেই। মানুষের রুটি-রুজি নিশ্চিত হয়েছে। মানুষ পেট ভরে খেতে পারছে। কর্মসংস্থানের অভাব নেই। সবকিছুই প্রধানমন্ত্রীর অবদান। মানুষের চাহিদা না থাকা স্বত্বেও শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে ১০ টাকা দামে চাল পৌঁছে দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর, সাংসদের কমলের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক প্রমূখ। এদিকে, কয়েকদিন আগে থেকেই রামু উপজেলার ১১টি ইউনিয়নে ১০ টাকা দামে চাল বিতরণ শুরু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।