মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পিডিবি অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও তার জব্দ

শেয়ার করুন

sff she
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত ৭৫ মিটার তার জব্দ করা হয়। ২৯ মার্চ দুপুর ২ টায় এ অভিযান পরিচালিত হয়।
বিদ্যূৎ বিতরণ বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়, নতুনবাহারছড়া এলাকায় শফিকুর রহমান নামে একজন গ্রাহক মিটারের আড়ালে অবৈধভাবে বিদ্যূৎ সংযোগ নিয়ে একটি টমটমের গ্যারেজে চার্জ ও বাসা বাড়িতে ৫ টি কারেন্টের হিটার ব্যবহার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী প্রকৌশলী নুরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত তার গুলো জব্দ করা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মুঃ মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ সংযোগ নেয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা ও জরিমানার প্রস্তুতি চলছে।

ফাইল ছবি

শেয়ার করুন