মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পিকনিক গাড়ীর আড়ালে ইয়াবা পাচার

শেয়ার করুন

eiba-14226837571-300x165

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার ফরিদুল আলম জানান, পিকনিক গাড়ীর ব্যানারে বাগেরহাট হাট জেলা রুটের একটি যাত্রী বোঝায় বাস যায় টেকনাফে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার পথে উখিয়ার মরিচ্যা চেকপোষ্টে বাসটি থামিয়ে  তল্লাসি চালায় বিজিবি জোয়ানরা। এ সময় বাস থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির এই কর্মকর্তা জানান, মা জননী পরিবহনে থাকা যাত্রীরা ইয়াবা পাচারের সাথে জড়িত সন্দেহে গাড়ীর ড্রাইভার, দুই হেলপারসহ বাকী ৩২ জন যাত্রীকেও সন্দেহভাজন আটক করা হয়। জব্দ করা হয় মা’জননী পরিবহনটি। তিনি মনে করেন, পিকনিক গাড়ীর আড়ালে মাদক পাচারচক্রের একটি সিন্ডিকেট ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে পাচার করে নিয়ে যাচ্ছিল। পরে তারা উদ্ধারকৃত ইয়াবা চালানের সাথে জড়িত আছে কিনা তা যাছাই বাছাই করে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম। আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন