৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পিএসপিকে হারিয়ে ফাইনালে কলিম ‘সি’ গ্রুপ

images

গতকাল ২২ এপ্রিল রাত সাড়ে ৮টায় রেঁনেসা ক্রীড়া সংঘের নাইট মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুর্ষ্ঠিত হয়।
১ম সেমিফাইনালে মুখোমুখি হয় পিএসপি সাহেদ সুপার কিংস বনাম কলিম ‘সি’ গ্রুপ। উক্ত খেলায় কলিম ‘সি’ গ্রুপ পিএসপি সাহেদ সুপার কিংসকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
গত রাত সাড়ে ৮টায় মুখোমুখি হওয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দল পিএসপি সাহেদ সুপার কিংস এর জালে ১৬ মিনিটিরে মাথায় বল জালে ঢুকান কলিম ‘সি’ গ্রুপের অন্যতম সেরা খেলোয়াড় ওসমান। গোল হজম করার পর পর সাদেকের নৈপূণ্যে ১৭ মিনিটে সমতায় ফিরে পিএসপি সাহেদ সুপার কিংস। প্রথমার্ধে কোন দলই আর গোল করতে সক্ষম হয় নি।
খেলার দ্বিতীয়ার্ধেও দু’দলই চমৎকার খেলা উপহার দেন দর্শকদের। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় কলিম ‘সি’ গ্রুপের শেডু গোল করে দলকে এগিয়ে দেন। পিএসপি সাহেদ সুপার কিংস আর গোল পরিশোধ করতে পারে নি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কলিম ‘সি’ গ্রুপের শেডু।
আজ ২৩ এপ্রিল ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়া বনাম সিকদার পাড়া ক্রীড়া সংসদ।
আগামি ২৫ এপ্রিল দু’সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুর্ষ্ঠিত হবে।
আজকের খেলায় সংশ্লিষ্ট খেলোয়াড়বৃন্দকে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষথেকে আহবান করা হয়।
উল্লেখ্য যে, আগামি ২৫ এপ্রিল শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
রেঁনেসা গোল্ডকাপ নাইট মিনিবার টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক হিমছড়ি।
রেঁনেসা গোল্ডকাপ নাইট মিনিবার টুর্নামেন্টের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন রেঁনেসা ক্রীড়া সংঘ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।