৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পাহাড় ধসে চরম্বা শাহ ছোবাহানিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার ভবন ঝুঁকিপূর্ণ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ টানা ভারী বর্ষণের কারণে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের প্রসিদ্ধ মহাজন জামে মসজিদের পার্শ্বে দ্বীনি শিক্ষা প্রতিষ্টান চরম্বা শাহ ছোবাহানিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার টিনের ভবনটি পাহাড় ধসে পড়ে এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ।

টিনের ভবনে ৩য় এবং ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয় বলে মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মুহাম্মদ আবুল কাসেম জানিয়েছেন। তিনি উক্ত প্রতিবেদককে জানান, গত ১১জুলাই সকালে তাদের মাদ্রাসায় টিনের ভবনে শিক্ষার্থীদেরকে শিক্ষক পাঠদান দিচ্ছিলেন। হঠাৎ মাদ্রাসার পার্শ্বে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে মাদ্রাসার ভবনের ভিতরে ঢুকে পড়ে। এসময় শিক্ষার্থীরা চিৎকার দিয়ে দ্রুতভাবে কক্ষ থেকে বের হয়ে যায়।
এদিনে, পাহাড় ধসে পড়ে মাদ্রাসার শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৩য় এবং ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে পারছেন না। অতি কষ্টে অন্য কক্ষে তাদেরকে পাঠদান করাতে হবে।
ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ায় মাদ্রাসাটি এখন ঝুঁকিপূর্ণতে রয়েছে।
তাই সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।