মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পাহাড় কেটে ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেইট এলাকায় পাহাড় কেটে শত শত বছরের পুরনো ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ চলছে। জামাল উদ্দিন বাবুল নামের এক ব্যক্তি গত এক মাস ধরে পাহাড় কেটে ছড়া ভরাট করে তাতে পাকা দালান নির্মাণের কাজ করছেন। গতকাল সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, জামাল উদ্দিন বাবুলের নেতৃত্বে ১০/১৫ জন শ্রমিক পাহাড় কেটে মাটি সরানো ও নির্মিতব্য ভবনের প্রথম তলার ছাদ ঢালাই দেয়ার জন্য কাজ করছেন। জানতে চাইলে জামাল উদ্দিন বাবুল জানান, বসবাসের জন্য তিনি পাহাড়ের একাংশ কেটে পাকা বাড়ি নির্মাণ করছেন। ছড়ায় ফেলা মাটি তুলে নেবেন। তিনি একা নন পাশের অনেকেই ছড়া দখল করেছেন। এছাড়া তিনি জায়গাটি কিনে নিয়েছেন বলে দাবি করেন।
এলাকাবাসী অভিযোগ করে জানান, শত শত বছরের পুরনো ছড়াটি কেউ পাহাড় কেটে মাটি ফেলে আবার কেউ সীমানা পিলার দিয়ে দখল করে সংকুচিত করে ফেলেছেন। এতে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্তমানে জামাল উদ্দিন বাবুল, রিয়াদ, হামিদ, ভুলু, খসরু, নাজিম উদ্দীন, ফরহাদ সহ ৮/৯ জন ব্যক্তি ছড়াটি বিভিন্ন কায়দায় দখল অব্যাহত রেখেছেন বলে এলাকাবাসী জানান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াদ জানান, ভুলু, হামিদ সহ কয়েকজন ব্যক্তি  পাহাড় কেটে মাটি ফেলে কৌশলে দীর্ঘদিনের ছড়াটি ভরাট করে ফেলছেন। অপরদিকে ভুলু জানান, রিয়াদ সহ কয়েকজন মিলে পানি চলাচলের ছড়ার মধ্যে সীমানা খুঁটি দিয়ে ছড়া দখল করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস জানান, ২৫/৩০ ফুট প্রস্থের ছড়াটি কিছু কিছু অংশে এখন মাত্র ৫ ফুট অবশিষ্ট আছে। সেখানে গত এক মাস ধরে বাবুল নামের এক ব্যক্তি পাহাড় কেটে মাটি ফেলে ছড়াটি ভরাট করে পাকা দালান নির্মাণ করছেন। তাকে বাধা দিলেও তিনি তা আমলে নিচ্ছে না বলে জানান তিনি। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘এলাকাবাসীর মৌখিক অভিযোগ পাওয়ার পর দুই দফা পরিদর্শন করে পাহাড় কেটে মাটি ফেলে ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, বস্তা ফেলে, সীমানা খুঁটি ও সীমানা প্রাচীর দিয়ে   ছড়া দখলের ভয়াবহ চিত্র দেখা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ ছড়া শ্রেণির সরকারি জমি থেকে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ছড়াটি দখলমুক্ত করা ও পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানিয়েছেন, পাহাড় কেটে মাটি ফেলে ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান জানান, বিষয়টি  তাঁর নজরে এসেছে। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন