১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক গোলাম কাদের

পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা বর্তমান সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজ কল্যান সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা), কার্যকরি সদস্য কাউছার আলম (দৈনিক কালেরকন্ঠ), গিয়াস উদ্দিন (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পন), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)।
নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সাবেক মহকুমা শহর পটিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে অন্যায়, অনিয়ম-দূর্নীতি তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। যা আগামীতেও ধরে রাখা হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

বার্তা প্রেরক

(গোলাম কাদের)
সাধারণ সম্পাদক
পটিয়া প্রেস ক্লাব, চট্টগ্রাম।
০১৮১৪-৯৫৪৩৭৯।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।