মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নৌকা প্রতিকের মেয়রকে বিজয় করতে মহিলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে মেয়র বিজয় করতে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ।
বুধবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, নৌকা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিক। যে প্রতিকের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের সকল স্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। আগামি ১২ জুন মাহাবুবুর রহমানকে মেয়র নির্বাচিত করে তার প্রমাণ দিতে হবে।

 

কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান, চকরিয়া উপজেলা সভাপতি ফিরোজা বুলবুল, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, রামু উপজেলা সভাপতি খোদেস্তা বেগম রানী, সাধারণ সম্পাদক আফসানা পপি, চম্পা উদ্দিন, আইরিন আক্তার, খালেদা জেসমিন, দীপ্তি শর্মা, কামরুন নাহার মনিকা প্রমুখ।

শেয়ার করুন