মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

নাইক্ষ‌্যংছড়ি’র ঘুমধুমে পুলিশের অভিযানে ৮১০ ইয়াবাসহ আটক-১

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ৮ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় এসআই মোঃআল আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ সেপ্টেম্বররাত সাড়ে ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ারের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ৮১০পিস ইয়াবাসহ উক্ত পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
আটক মাদক কারবারি মাহবুবুর রহমান (৩৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার বদরুদ্দোজার ছেলে।এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব‌্যাহত থাকবে।

শেয়ার করুন