১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

নাইক্ষ্যছংড়ির ইউএনও’র ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিদর্শন

shomoy
পার্বত্য বান্দরবান জেলার সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সম্প্রতি এক সরকারী সফরের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরির্দশন করে বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খবরা খবর নেন। এসময় বিগত ২/৩ বছরের জেএসসি ও এসএসসি’র ফলাফলে বিপর্যয়ের কারনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও কর্মরত শিক্ষক/শিক্ষিকা এবং পরিচালনা কমিটির দ্বিধাদন্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ঠদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব দ্বিধাদন্ড ভূলে গিয়ে বিদ্যালয়ের মানোন্নয়নের স্বার্থে এক হয়ে কাজ করেন। শিক্ষকদের বলেন, ভাল ফলাফলের কোন বিকল্প নেই, তাই আগামী থেকে নির্ধারিত সময়ের সাথে আরো ১ ঘন্টা বেশি ছাত্র/ছাত্রীদের পড়ালেখা করান। না হয়, চাকুরী ছেড়ে অন্য কর্মে চলে যান। প্রতিমন্ত্রী এমন হুশিয়ারীর পর বিদ্যালয়ের সার্বিক বিষয়ে নজরদারীর জন্য নাইক্ষ্যংছড়ির ইউএনও’কে  দায়িত্ব দেন। পরিশেষে গত প্রতিমন্ত্রীর নির্দেশে ইউএনও আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম গত শনিবার বিদ্যালয়টি সরজমিন পরিদর্শন করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে আলাদা বৈঠক করেন। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সকলের এক মত পোষন করেন। বৈঠকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদ আলম, প্রধান শিক্ষক খাইরুল বাশার, সদস্য ডাঃ শাহ জাহান, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেচ, আব্দু শুক্কুর এবং সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ শাহ জাহান উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।