মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

নাইক্ষ্যংছড়ির আদিবাসী-বাঙ্গালী পল্লীতে কারিতাসের নারী দিবস পালন

শেয়ার করুন

Nari dibos

পার্বত্য নাইক্ষ্যংছড়ির আদিবাসী ও বাঙ্গালী অধুষ্যিত পল্লীতে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস আইসিডিপি’র আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করেছে। ৮মার্চ উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী, করলিয়ামুরা, ধৈয়ারবাপেরপাড়া, সোনাইছড়ি ইউনিয়নের আদিবাসী পল্লী লামারপাড়া, ক্যংপাড়া, হেডম্যানপাড়া, ঘুমধুম ইউনিয়নের বড়ইতলী, জামিরতলী, গর্জনবনিয়াপাড়া এবং সদর ইউনিয়নের বিছামারা, ঠান্ডাঝিরি, চাক হেডম্যানপাড়া, ধুংরী হেডম্যানপাড়া ও মসজিদ ঘোনা এলাকায় পৃথক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসব আলোচনায় বক্তারা বলেন- নারী আজ তার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে। নারীর জন্য সুস্থ্য জীবন গড়ার লক্ষ্যে প্রচেষ্টা চলছে। এরপরও পরিবারে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে নারীদের নির্যাতন-হয়রাণি হতে হয়। তাই অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার অভিপ্রায়ে সংগ্রামের মাধ্যমে প্রতেক নারীকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় অংশ নেন মাষ্টার ট্রেইনার নোয়েল চাকমা, বাইশারী মাঠ সহায়ক রতন কান্তি নাথ, ঘুমধুম মাঠ সহায়ক জেমস ত্রিপুরা, নাইক্ষ্যংছড়ি সদর মাঠ সহায়ক রিপন চাকমাসহ কমিউনিটি পুষ্টিকর্মী, পাড়াকর্মীসহ নারীকর্মীরা।

শেয়ার করুন