১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

Dorshon
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. সেলিম মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই মাদ্রাসার শিক্ষক ছুটিতে থাকায় তার শ্যালক সেলিম মিয়াকে কয়েক দিনের জন্য মাদ্রাসার দায়িত্ব দিয়ে যান। শুক্রবার সকালে ওই মাদ্রাসার ছাত্রীসহ আরও দুই ছাত্রীকে বাসা থেকে মাদ্রাসায় ডেকে আনেন সিলিম মিয়া। কিছু সময় পর অন্য দুই ছাত্রীকে বাসায় পাঠিয়ে দেন। এক পর্যায়ে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন সেলিম মিয়া।
পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ধর্ষক সেলিম মিয়াকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে আহত ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। দৈনিকশিক্ষা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।