মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দৈনিক সকালের কক্সবাজারের প্রশিক্ষণ কর্মশালা, প্রতিনিধি সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

শেয়ার করুন

Sokaler Coxs Bazarদৈনিক সকালের কক্সবাজারের দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, প্রতিনিধি সভা ও ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানমালা চলে। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সকালের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ হোসাইন। এতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা পর্বে প্রশিক্ষণ প্রদান করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ।
বিকালে দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সকালের কক্সবাজারের ও ব্যবস্থাপনা সম্পাদক ও বার্তা প্রধান রাশেদুল মজিদ, নির্বাহী সম্পাদক মহসিন শেখ, সকালের কক্সবাজারের রামুস্থ নিজস্ব প্রতিবেদক নীতিশ বড়–য়া, চকরিয়া অফিসের নিজস্ব প্রতিবেদক মিজবাউল হক, উখিয়াস্থ নিজস্ব প্রতিবেদক গফুর মিয়া চৌধুরী, নিজস্ব প্রতিবেদক নুরুল আজিম নিহাদ, মোহাম্মদ হোসাইন, এমএ সাত্তার, খাইরুল আমিন, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো ফারুখ, সাইফুল আলম বাদশা, মহেশখালী প্রতিনিধি হারুনর রশিদ, টেকনাফ প্রতিনিধি মোঃ শাহিন, হোয়াইক্যং প্রতিনিধি মাহফুজুর রহমান, পেকুয়াস্থ নিজস্ব প্রতিবেদক ইমরান হোসাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম, হুমাইরা ইয়াসমিন, ম্যানেজার সাইফুল ইসলাম, চিফ কম্পিউটার অপারেটর আবু তাহের, অপারেটর তৌহিদুল ইসলাম, অফিস সহকারী মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার বার্তার শাহাদাত হোসেন, দৈনিক হিমছড়ি’র নিজস্ব প্রতিবেদক শাহেদ ইমরান মিজান ও রূপসী গ্রামের নিজস্ব প্রতিবেদক শাহ নিয়াজ। ইফতার পার্টিতে মোনাজাত পরিচালনা করেন সকালের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ হোসাইন।

শেয়ার করুন