২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

দেশের জনগণ পুলিশ দেখলে ভয় পায় : আইজিপি

দেশের জনগণ পুলিশ দেখলে ভয় পায় : আইজিপি
বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল(আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশের জনগণ এখনো পুলিশ দেখলে ভয় পায়। তবে জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার কাজ চলছে। এজন্য কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, দেশের থানাগুলোতে হয় দালাল থাকবে, না হয় পুলিশ থাকবে। থানাকে দালালমুক্ত করাও কমিউনিটি পুলিশিংয়ের কাজ। এক্ষেত্রে কোনো ওসি যদি সহযোগিতা না করেন, তবে তাকে বদলি করে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইনসস্থ শহীদ এসপি শামসুল হক মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদুল হক আরো বলেন, বর্তমানে পুলিশ-জনগণ দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতার মাধ্যমে সমাজের সকল অন্যায়-অপরাধ নির্মূলের চেষ্টা চালাচ্ছি আমরা। এজন্য দেশের প্রতিটি অঞ্চলে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার কাজ চলছে।

সমাবেশে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সমস্যা চিহ্নিত করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আর নিরাপদ সমাজ গঠনে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।

সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, সিলেট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন শহীদ এসপি শামসুল হকের সহধর্মিনী মাহমুদা হক চৌধুরী।

সমাবেশের শুরুতে কমিউনিটি পুলিশিং বিষয়ে আইজিপি একেএম শহীদুল হকের লেখা গান পরিবেশন করা হয়। এর আগে সিলেট জেলা পুলিশ লাইনে ১৫শ আসনের শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনের উদ্বোধন করেন শহীদুল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।