মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দন্ডিত তারেক দলের প্রধান হওয়া লজ্জাজনক : ওবায়দুল কাদের

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
বিএনপি ভাঙ্গার জন্য বিএনপিই যথেষ্ট মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজনীতিকে একটি লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখী করেছেন বেগম খালেদা জিয়া ও তার সন্তান। মা দূর্নীতির দায়ে সাজা পেয়ে কারান্তরিণ হয়েছেন। আর কারাগারকে তার দলের অনেকে মনে করছেন গুলশানের বাড়ি। ধরছেন কত রকমের বায়না। এটি কি সমীচিন? তার পদমর্যাদার নিয়মানুসারে তাকে সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এরপরও দলের ভেতরে একেক জন একেক রকম কথা বলে। যার বিভাজনে বিএনপিই বিএনপিকে ভাঙ্গছে। বিএনপি দুর্নীতিবাজদের রক্ষা করতে রাতারাতি গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে।

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে শহীদ এটিএম জাফর স্মরণে স্মৃতি তোরণ উদ্বোধন উপলক্ষ্যে বক্তব্যকালে সোমবার দুপুরে মন্ত্রী এসব কথা বলেন।

মায়ের চেয়ে বেশি সাজায় অভিযুক্ত হয়েও খালেদা জিয়ার কারান্তরিণকালে তারেক রহমান বিদেশে লুকিয়ে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হওয়ার সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির দলের প্রধানের দায়িত্ব নেয়া বড় লজ্জার। যে ব্যক্তি ভিনদেশে (লন্ডনে) নিজ দেশের দূতাবাসে হামলার ইন্দন দিতে পারে তার ভেতর কখনো দেশপ্রেম আশা করা যায় না। দেশের আইনশৃংখলা বাহিনী তাকে ফিরিয়ে আনতে ইন্টারপুলের সহযোগিতা চেয়েছে। যথা সম্ভব সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দ্রæত দেশে ফিরিয়ে আনা হবে।

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের এক কিলোমিটার এলাকায় দৃষ্টিনন্দন ফলকটি উদ্বোধন কালে সাংসদ আবদুর রহমান বদি, সাইমুম সরওযার কমল, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদারসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি উদ্বোধনের পর মন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ার এটিএম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ইকবাল হলে (বর্তমান জহুরুল হক হল) পাকিস্তানি হানাদারদের প্রতিহত করতে গিয়ে শহীদ হন। তাঁর স্মৃতির সম্মানে সড়ক বিভাগ ২২ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করে। ###

শেয়ার করুন