মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের তরুণদের তৃতীয় জয়

শেয়ার করুন

পিটারমারিসবার্গের সিটি ওভাল মাঠে রোববার চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭০ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪০.২ ওভারে ২ উইকেটে ১৭২ রান করে মেহেদি হাসান মিরাজের দল।

এই জয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয়টিতে হেরেছিল তারা।

ছোট লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানের মাথায় পিনাক ঘোষকে হারালেও সেটা বাংলাদেশের জন্য কোনো ভাবনার কারণ হয়নি। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ১২৪ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১২২ বলে ৬টি চারের সাহায্যে সাইফ ৫৪ রান করে ফিরলেও হার মানেননি শান্ত। অপরাজিত ৬৯ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৯৪ বলের এই ইনিংসে ৮টি চার মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর আগে স্বাগতিক দলকে অল্প রানে বেধে ফেলতে মূল ভূমিকা রাখেন সাইফুদ্দিন। ৪২ রানে ৪ উইকেট নেন তিনি।

ম্যাচ শুরুর তৃতীয় ওভারেই রিভালদো মুনস্যামিকে রান আউট করে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে আঘাত হানে বাংলাদেশ। ওই ওভারের শেষ বলে ডিন ফক্সক্রফটকে ক্যাচ আউট করেন রিফাত প্রধান। ষষ্ঠ ওভারে সাইফুদ্দিনের বলে ডি জর্জি এলবিডব্লিউ হলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১০/৩। দলীয় স্কোরে আর ২০ রান যোগ হতে দক্ষিণ আফ্রিকা আরেকটি উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লিয়াম স্মিথের দৃঢ়তায় শুরুর ধাক্কা কাটালেও সাইফুদ্দিনের নৈপুণ্যে বড় ইনিংস গড়তে পারেনি তারা। ১৩৭ বলে ১টি চারের সাহায্যে ৫৯ রান করেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার ৬ জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। তার মধ্যে চার জনকে শূন্য রানে ফেরায় সফরকারী বোলাররা।

দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী মঙ্গলবার পঞ্চম ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ দল।

শেয়ার করুন