৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

টেকনাফে ৩০০ কচ্ছপের ডিম উদ্ধারের ঘটনায় মামলা

mamla

টেকনাফে অভিযান চালিয়ে ৩০০ কচ্ছপের ডিমসহ নিয়তি বালা নামে এক মহিলাকে আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৯ মার্চ সকালে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পি.আর. ও (নং-১১) এই মামলা দায়ের করে শিলখালী রেঞ্জ এর রাজারছড়া বিট কর্মকর্তা মো. মাসুদ সরকার।
জানা গেছে, ৮ মার্চ সকাল ১০ টার দিকে টেকনাফ লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০ কচ্ছপের ডিমসহ সাবরাং নাপিতপাড়া এলাকার মৃত জতিন্দ্র শীলের স্ত্রী নিয়তি বালা (৪৬) কে আটক করা হয়েছে। এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার দক্ষিন বন বিভাগের টেকনাফের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী, ৪২ বিজিবি ব্যাটলিয়ানের নায়েক সুবেদার মুজিবুর রহমান, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমিউর, রাজারছড়ার বিট অফিসার মাসুদ সরকার ও মেরিন লাইফ এলায়েন্স এর গবেষণা সহকারি মো. হাসান ও সী টাটল কনজারভেশন অব বাংলাদেশ কোষ্টাল এন্ড মেরিন টেরিটরি প্রকল্পের সংরক্ষণ কর্মী আবদুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।