১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বিদেশি হুইস্কিসহ একজন মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজারের টেকনাফের  হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার বিকেলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের  (কক্সবাজার জ-১১-০২০৫) একজন যাত্রী মাদক পরিবহন করছে সংবাদ পেয়ে উক্ত বাসে তল্লাশি পরিচালনা করেন। তল্লাশিকালে বাসে থাকা যাত্রীবেশী এক মাদক কারবারীর হাতে থাকা একটি কাপড়ের ব্যাগে ১২ বোতল GLAN MASTER হুইস্কি Made in Myanmar পাওয়া যায়, তৎক্ষণাৎ উপস্থিত স্বাক্ষীদের সামনে তালিকা করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিম (৫৫), টেকনাফ পৌরসভার  ৬ নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার শামসুল আলমের পুত্র বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন হোয়াইক্ষ্যং হাইওয়ে থানার  অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।  তিনি মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে সকলের অসহযোগীতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।